Search products by name
Search medicines by name
0

গোপনীয়তা নীতি

সুখী’র গোপনীয়তা নীতি

সুখী অ্যাপ/ওয়েবসাইট, (পরবর্তী অংশে "আমরা", "আমাদের" অথবা "সুখী" হিসেবে উল্লেখ করা হয়েছে) আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এই গোপনীয়তা নীতিতে বর্ণনা করা হয়েছে, যখন আপনি সুখী প্ল্যাটফর্ম এবং এর সংশ্লিষ্ট সেবা (সমষ্টিগতভাবে "সেবাসমূহ") ব্যবহার করেন, তখন কীভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ এবং সুরক্ষিত করি。

সংজ্ঞা:

  • অ্যাপ:

    সুখী মোবাইল অ্যাপ্লিকেশন যা বিভিন্ন অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য বিদ্যমান।

  • ওয়েবসাইট:

    সুখী’র সেবা প্রদানের লক্ষ্যে নির্ধারিত ওয়েবসাইট।

  • প্ল্যাটফর্ম:

    সুখী কর্তৃক পরিচালিত ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম, যার মধ্যে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল ইন্টারফেসসমূহ অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবাসমূহ গ্রহণ করতে পারবেন, যার মধ্যে টেলিমেডিসিন পরামর্শ, ওষুধ ও ফার্মেসি সরবরাহ, রোগনির্ণয় পরীক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা প্যাকেজ, এবং সুখী কর্তৃক সময়ে সময়ে উপলব্ধকৃত অন্যান্য বৈশিষ্ট্য, বিষয়বস্তু বা সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে।

  • ব্যক্তিগত তথ্য:

    এমন তথ্য - যার দ্বারা আপনাকে ব্যক্তি হিসেবে শনাক্ত করা সম্ভব, যেমন: আপনার নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ, লিঙ্গ এবং অবস্থান, ইত্যাদি।

  • চিকিৎসা সংক্রান্ত তথ্য:

    এটি আপনার স্বাস্থ্য ইতিহাস, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি, ব্যবহৃত ওষুধসমূহ, অ্যালার্জি সংক্রান্ত তথ্য এবং পরামর্শকালে প্রদত্ত বা দাখিলকৃত নথিপত্রের মাধ্যমে আপনার দ্বারা সরবরাহকৃত অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করে।

  • সেবা:

    সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদত্ত যেকোনো পণ্য সংশ্লিষ্ট সেবা, শারীরিক বা মেধাসম্পন্ন সেবা ও পেশাদার সেবা; যার মধ্যে টেলিমেডিসিন পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, চিকিৎসকদের সাথে পরামর্শ, ওষুধ ব্যবস্থাপনা টুলসহ অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

  • অংশীদারগণ:

    যেকোনো তৃতীয় পক্ষ যার সঙ্গে সুখী সেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ, যার মধ্যে ওষুধ সরবরাহকারী, রোগ নির্ণয় ল্যাবরেটরি, হাসপাতাল, ক্লিনিক, কেয়ার-গিভার, চিকিৎসক এবং অন্যান্য অনুমোদিত সেবা প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবে, এবং সুখী সময়ে সময়ে তাদের নিযুক্ত করতে পারে।

  • ব্যবহারকারী:

    যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সুখী কর্তৃক প্রদত্ত সেবা বা পণ্য ক্রয় বা ব্যবহার করে।

আমরা কোন ধরনের তথ্য সংগ্রহ করি

সুখী অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে আমরা দুই ধরনের তথ্য সংগ্রহ করি

  • ব্যক্তিগত তথ্য:

    ব্যক্তিগত তথ্য বলতে এমন তথ্য কে বোঝায়, যার দ্বারা সরাসরি বা পরোক্ষভাবে আপনাকে শনাক্ত করা সম্ভব। এর মধ্যে আপনার নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ, লিঙ্গ এবং অবস্থান অন্তর্ভুক্ত, তবে শুধুমাত্র এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। যখন আপনি অ্যাকাউন্টে নিবন্ধন করেন, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন, ওষুধ পুনরায় অর্ডার করেন অথবা অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করেন, তখন আমরা এই তথ্য সংগ্রহ করি।

  • চিকিৎসা সংক্রান্ত তথ্য:

    এতে অন্তর্ভুক্ত রয়েছে, তবে সীমাবদ্ধ নয়, আপনার স্বাস্থ্য ইতিহাস, বর্তমান চিকিৎসা পরিস্থিতি, ব্যবহৃত ওষুধসমূহ, অ্যালার্জি সংক্রান্ত তথ্য, টিকা গ্রহণের তথ্য, পরীক্ষার ফলাফল এবং মাতৃত্বকালীন বা গর্ভাবস্থার যত্নের ক্ষেত্রে পিরিয়ড সংক্রান্ত তথ্যসহ অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। আপনি যখন অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে প্রোফাইল তৈরি করেন, স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নাবলী পূরণ করেন বা স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সাথে পরামর্শ করেন, তখন এই তথ্যসমূহ সংগ্রহ করা হয়।

আমরা আপনার অ্যাপ/ওয়েবসাইট ব্যবহারের সময় কিছু ব্যক্তিগত নয় এমন তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করতে পারি, যেমন: আপনার ডিভাইসের ধরন, অপারেটিং সিস্টেম, আইপি অ্যাড্রেস এবং অ্যাপ/ওয়েবসাইটের ভিতরে আপনার ব্রাউজিং কার্যক্রম। অ্যাপ/ওয়েবসাইটের কার্যকারিতা উন্নত করা এবং আপনার অভিজ্ঞতা পারসোনালাইজ করতে এই তথ্য ব্যবহৃত হয়।

আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি

আমরা আপনার তথ্য ব্যবহার করি আমাদের সেবা প্রদান এবং সেবার মান উন্নয়নের জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত

  • স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ সহজতর করা।
  • ওষুধের অর্ডার প্রক্রিয়াকরণ এবং ডেলিভারি ব্যবস্থাপনা।
  • স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও শিক্ষামূলক উপকরণ প্রদান।
  • অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার ও স্বাস্থ্য আপডেট প্রেরণ।
  • আপনার জিজ্ঞাসার উত্তর প্রদান এবং গ্রাহক সহায়তা প্রদান।
  • গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেবার মানোন্নয়ন।
  • আইনগত ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পূরণ।

ব্যবহারকারীর তথ্যের প্রবেশাধিকার শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিবর্গের জন্য সীমিত/নিয়ন্ত্রিত, যাদের উক্ত তথ্য সেবা প্রদান এবং/অথবা সরবরাহের উদ্দেশ্যে প্রয়োজন।

আপনার তথ্য শেয়ার করা

আমরা শুধুমাত্র সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে নিম্নবর্ণিত তৃতীয় পক্ষের সঙ্গে আপনার তথ্য শেয়ার করতে পারি:

  • লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী, যারা অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ প্রদান করেন।
  • ওষুধ সরবরাহকারী অংশীদার, যারা ওষুধ অর্ডার কার্যকর করেন।
  • রোগনির্ণয় ও হাসপাতাল অংশীদার, যারা পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন।
  • তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সেবা প্রদানকারী।

আমরা কেবলমাত্র সেই তৃতীয় পক্ষের সঙ্গে তথ্য শেয়ার করব যারা প্রচলিত আইন, বিধিমালা ও নীতিমালার অধীনে কঠোর তথ্য সুরক্ষা ও গোপনীয়তা মান বজায় রাখার অঙ্গীকার করেছে। আমরা আপনার স্পষ্ট সম্মতি ব্যতিরেকে আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের সঙ্গে বিপণনের উদ্দেশ্যে কখনোই শেয়ার করব না।

আপনার পছন্দসমূহ

আপনার তথ্য ব্যবস্থাপনায় আপনার অধিকার ও বিকল্প রয়েছে

  • তথ্য ব্যবহার ও আপডেট:

    আপনি অ্যাপ/ওয়েবসাইটের সেটিংস মেনু থেকে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার ও আপডেট করতে পারেন।

  • যোগাযোগ নিয়ন্ত্রণ:

    আপনি অ্যাপ/ওয়েবসাইটের সেটিংসে নোটিফিকেশন প্রেফারেন্স পরিবর্তনের মাধ্যমে – সুখী’র প্রোমোশনাল যোগাযোগ থেকে নিজেকে বিরত রাখতে পারেন। তবে সেবা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা যেমন অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার থেকে আপনি বিরত থাকতে পারবেন না।

  • অ্যাকাউন্ট মোছা:

    আপনি সুখীর গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট সমস্ত তথ্য মুছে ফেলতে পারেন।

তথ্য নিরাপত্তা ও সংরক্ষণ:

সুখী আপনার ব্যক্তিগত ও চিকিৎসা সম্পর্কিত তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা অননুমোদিত প্রবেশ, তথ্য প্রকাশ, পরিবর্তন বা ধ্বংস প্রতিরোধে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিচে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ও তথ্য সংরক্ষণ নীতি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো

  • নিরাপত্তা ব্যবস্থা
    • নিরাপদ তথ্য সংরক্ষণ:

      আমরা আপনার তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষণ করি, যা তথ্য স্থিতিশীল অবস্থায় এবং প্রেরণকালে উভয় ক্ষেত্রেই শিল্প মানদণ্ডের এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করে। এই এনক্রিপশন পদ্ধতির মাধ্যমে আপনার তথ্য এনক্রিপ্ট করা হয়, ফলে যথাযথ ডিক্রিপশন কী ব্যতীত কোনো ব্যক্তি উক্ত তথ্য পাঠ করতে বা ব্যবহার করতে সক্ষম হবে না।

    • প্রবেশাধিকার নিয়ন্ত্রণ:

      আমরা কঠোর ভাবে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করি, যাতে করে কেবলমাত্র অনুমোদিত কর্মীরাই - যাদের সেবা প্রদানের জন্যই তথ্য প্রয়োজন, তারাই সেই তথ্য ব্যবহার করতে পারেন। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে বহু-স্তরীয় যাচাই প্রক্রিয়া এবং বিস্তারিত অনুমতি স্তর অন্তর্ভুক্ত আছে।

    • নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা:

      আমরা নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন ও পেনেট্রেশন টেস্ট পরিচালনা করি, যাতে আমাদের সিস্টেমে কোনো সম্ভাব্য দুর্বলতা থাকলে, সেটি সনাক্ত ও সমাধান করা যায়। আমরা সর্বশেষ নিরাপত্তা হুমকি সম্পর্কে আপডেট থাকি এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করি।

    • কর্মচারী প্রশিক্ষণ:

      আমাদের কর্মচারীরা তথ্য নিরাপত্তা সংক্রান্ত সর্বোত্তম অনুশীলন সম্পর্কে প্রশিক্ষিত, যাতে তারা আপনার তথ্য দায়িত্বের সঙ্গে পরিচালনা করতে পারেন।

  • তথ্য সংরক্ষণ:

    আমরা আপনার তথ্য নিম্নলিখিত উদ্দেশ্যসমূহ পূরণের জন্য যতদিন প্রয়োজন, ততদিন পর্যন্ত সংরক্ষণ করি

    • সেবা প্রদান:

      এতে টেলিমেডিসিন পরামর্শ প্রদান, ওষুধ অর্ডার প্রক্রিয়াকরণ এবং আপনার চলমান চিকিৎসাসেবার জন্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।

    • আইনি ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পূরণ:

      কোনো কোনো ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারে কর সংক্রান্ত বা স্বাস্থ্য সংরক্ষণ সংক্রান্ত রেকর্ডপত্র নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষণ করতে হতে পারে।

    • বিরোধ নিষ্পত্তি:

      যেকোনো ভবিষ্যত বিরোধ নিষ্পত্তির জন্য যুক্তিসংগত সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে হতে পারে।

    • সেবা উন্নয়ন:

      আমরা আপনার তথ্য নামবিহীন ও সম্মিলিত রূপে ব্যবহার করে ব্যবহারকারীর প্রবণতা বিশ্লেষণ এবং সুখী অ্যাপ/ওয়েবসাইট ও সেবার কার্যকারিতা ও অভিজ্ঞতা উন্নত করি।

আপনার তথ্য সংরক্ষণের জন্য যখন আমাদের আর যৌক্তিক ব্যবসায়িক প্রয়োজন থাকে না, তখন আমরা শিল্প-স্বীকৃত পদ্ধতিতে নিরাপদভাবে সেই তথ্য মুছে ফেলি। এই পদ্ধতির মধ্যে তথ্য মুছে ফেলা বা স্টোরেজ মিডিয়া ধ্বংস করা অন্তর্ভুক্ত থাকতে পারে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

তথ্য গোপনীয়তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার তথ্য সম্পর্কে আপনার নিম্নলিখিত অধিকার রয়েছে

  • অ্যাপ/ওয়েবসাইটের সেটিংস মেনুর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবেন।
  • সংশোধন বা মুছে ফেলার অনুরোধ জানাতে সুখীর গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন – ইমেইল: info@shukhee.com ফোন: ১০৬৫৭
  • আপনার তথ্য প্রক্রিয়াকরণে আপনি প্রয়োজনে আপত্তি জানাতে পারেন, তবে তা প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতার অধীন হবে।

শিশুদের গোপনীয়তা

সুখী অ্যাপ/ওয়েবসাইট ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি নয়। আমরা সচেতনভাবে ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। আপনি যদি একজন অভিভাবক বা সংরক্ষক হয়ে থাকেন এবং মনে করেন যে আপনার সন্তান আমাদের কাছে ব্যক্তিগত তথ্য প্রদান করেছে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন: ইমেইল: info@shukhee.com ফোন: ১০৬৫৭ আমরা যাচাই শেষে ওই তথ্য আমাদের সিস্টেম থেকে মুছে ফেলব।

গোপনীয়তা নীতির পরিবর্তন

আমরা সময়ের সাথে সাথে এই গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনতে পারি, যাতে আমাদের ব্যবহারিক প্রক্রিয়া বা আইনগত বাধ্যবাধকতা প্রতিফলিত হয়। আমরা যেকোনো পরিবর্তন সুখী অ্যাপ/ওয়েবসাইটে প্রকাশ করব এবং যদি আপনি আমাদেরকে ইমেইল ঠিকানা দিয়ে থাকেন, তাহলে ইমেইল অথবা অন্য যেকোনো উপযুক্ত মাধ্যমে আপনাকে জানানো হবে। আপনার সুবিধার্থে নিয়মিত এই গোপনীয়তা নীতি পর্যালোচনা করতে পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে।

সুখী অ্যাপ/ওয়েবসাইট এবং সেবা ব্যবহারের মাধ্যমে আপনি নিম্নোক্ত বিষয়ে সম্মতি ও অনুমতি প্রদান করছেন

  • তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ ও সংরক্ষণ:

    আপনি এই গোপনীয়তা নীতিতে বর্ণিতভাবে আপনার ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ এবং সংরক্ষণে সম্মত হচ্ছেন, যা সুখীর টেলিমেডিসিন পরামর্শ, ওষুধ সরবরাহ, স্বাস্থ্য প্যাকেজসহ অন্যান্য সেবা প্রদানে প্রয়োজনীয়।

  • আইন ও বিধিমালার পরিপালন:

    সুখী কর্তৃক পরিচালিত অ্যাপ/ওয়েবসাইট মূলত বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য প্রণীত। আমরা তথ্য গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রযোজ্য আইন, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এবং বাংলাদেশে প্রচলিত অন্যান্য তথ্য সুরক্ষা আইন কঠোরভাবে অনুসরণ করি। আইনের পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের পদ্ধতিগুলো হালনাগাদ করব, যাতে করে আপনার তথ্যের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

  • বিদেশে তথ্য স্থানান্তর:

    আপনার তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে স্থানান্তর বা প্রক্রিয়াকরণ করা হতে পারে। এসব দেশের তথ্য সুরক্ষা আইন ভিন্ন হতে পারে। তবে আমরা প্রযোজ্য আইনের আওতায় আপনার তথ্য যথাযথভাবে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।

  • নিরাপত্তা ব্যবস্থা:

    আপনি স্বীকার করছেন যে, আপনার তথ্যকে সুরক্ষিত করতে - সুখী এই গোপনীয়তা নীতির “তথ্য নিরাপত্তা ও সংরক্ষণ” অংশে বর্ণিত শিল্প মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

  • যোগাযোগ করুন:

    এই গোপনীয়তা নীতি সুখী এবং আপনার মধ্যে সুখী অ্যাপ/ওয়েবসাইট ব্যবহারের সময় আপনার গোপনীয়তা সম্পর্কিত পূর্ণাঙ্গ সমঝোতা নির্দেশ করে। আপনার যদি এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন: ইমেইল: info@shukhee.com ফোন: ১০৬৫৭

আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই

১০৬৫৭

info@shukhee.com

টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬