রিফান্ড নীতি
সুখী’র রিফান্ড নীতি
এই রিফান্ড নীতিমালায় সুখী অ্যাপ/ওয়েবসাইটের (যা গ্রামীণ হেলথটেক লিমিটেডের মালিকানাধীন) মাধ্যমে প্রদত্ত সেবাসমূহের জন্য রিফান্ড পাওয়ার শর্তাবলী ও প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। সুখী প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এই রিফান্ড নীতিমালা মেনে চলতে সম্মতি প্রদান করেন।
- ব্যবহারকারী:
যে কোনো ব্যক্তি যিনি সুখী অ্যাপ ব্যবহার করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
- অ্যাপ:
সুখী মোবাইল অ্যাপ্লিকেশন, যা বিভিন্ন অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য বিদ্যমান রয়েছে।
- ওয়েবসাইট:
সুখী’র সেবা প্রদানের লক্ষ্যে নির্ধারিত ওয়েবসাইট।
- প্ল্যাটফর্ম:
সুখী কর্তৃক পরিচালিত ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম, যার মধ্যে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল ইন্টারফেসসমূহ অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবাসমূহ গ্রহণ করতে পারবেন, যার মধ্যে টেলিমেডিসিন পরামর্শ, ওষুধ ও ফার্মেসি সরবরাহ, রোগনির্ণয় পরীক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা প্যাকেজ, এবং সুখী কর্তৃক সময়ে সময়ে উপলব্ধকৃত অন্যান্য বৈশিষ্ট্য, বিষয়বস্তু বা সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে।
- প্রোডাক্ট বা পণ্য:
কাঁচামাল, প্রস্তুত পণ্য, যন্ত্রপাতি এবং কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় স্থানান্তরযোগ্য এবং মানুষের চাহিদা পূরণকারী যে কোনো দ্রব্য, যা সুখী অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করা হয়।
- সেবা:
সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদত্ত যেকোনো পণ্য সংশ্লিষ্ট সেবা, শারীরিক বা মেধাসম্পন্ন সেবা ও পেশাদার সেবা; যার মধ্যে টেলিমেডিসিন পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, চিকিৎসকদের সাথে পরামর্শ, ওষুধ ব্যবস্থাপনা টুলসহ অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে, তবে এতেই সীমাবদ্ধ নয়।
- এজেন্ট:
একজন গ্রাহকসেবা প্রতিনিধি - যিনি রিফান্ড বা অভিযোগ সম্পর্কিত অনুরোধগুলো পরিচালনা করেন।
- অংশীদারগণ:
যেকোনো তৃতীয় পক্ষ যার সঙ্গে সুখী সেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ, যার মধ্যে ওষুধ সরবরাহকারী, রোগ নির্ণয় ল্যাবরেটরি, হাসপাতাল, ক্লিনিক, কেয়ার-গিভার, চিকিৎসক এবং অন্যান্য অনুমোদিত সেবা প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবে, এবং সুখী সময়ে সময়ে তাদের নিযুক্ত করতে পারে।
- চিকিৎসকের অনুপস্থিতি:
যদি কোনো গ্রাহক অ্যাপয়েন্টমেন্ট বা পরামর্শের অনুরোধ করেন এবং চিকিৎসক নির্ধারিত সময়ে সেই সেবা প্রদান না করেন বা বাতিল করেন।
- গ্রাহক কর্তৃক অ্যাপয়েন্টমেন্ট বাতিল:
নির্ধারিত সময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে গ্রাহক অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলে।
- প্রযুক্তিগত বা অপ্রত্যাশিত সমস্যা:
সেবার সময় কোনো প্রযুক্তিগত বা অপ্রত্যাশিত সমস্যা দেখা দিলে এবং সেবা সম্পূর্ণরূপে প্রদান করা না হলে।
গ্রাহককে অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্টের ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড অনুরোধ দাখিল করতে হবে।
- কেয়ার-গিভারের অনুপস্থিতি:
গ্রাহক কেয়ারগিভারের জন্য অনুরোধ করার পর অংশীদারগণ সেবা প্রদান না করলে বা নির্ধারিত সময়ে কেয়ার-গিভার উপস্থিত না থাকলে।
- গ্রাহক কর্তৃক বুকিং বাতিল:
নির্ধারিত সময়ের কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে গ্রাহক বুকিং বাতিল করলে।
- প্রযুক্তিগত বা অপ্রত্যাশিত সমস্যা:
সেবা চলাকালীন প্রযুক্তিগত সমস্যা বা অনিয়ম হলে এবং সেবা সম্পূর্ণ না হলে।
গ্রাহককে অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্টের ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড অনুরোধ দাখিল করতে হবে।
অংশীদার ডায়াগনস্টিক ল্যাবগুলোর দায়িত্ব
নিম্নোক্ত পরিস্থিতিতে পার্টনার ল্যাবসমূহ অর্থ ফেরতের জন্য দায়ী থাকবে:
- নমুনা ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যা:
যদি নমুনার অ্যাম্পুল ভেঙে যায়, দূষিত হয় অথবা পরিবহন বা সংরক্ষণের সময় সঠিকভাবে পরিচালিত না হয়।
- পরীক্ষা সম্পাদনে ব্যর্থতা:
যদি ল্যাব যন্ত্রপাতি বা জনবলজনিত সমস্যার কারণে নির্ধারিত পরীক্ষা সম্পাদন করতে ব্যর্থ হয়।
- অবৈধ পরীক্ষার ফলাফল:
যদি পরীক্ষার রিপোর্ট যাচাইয়ের পর ভুল বা অবৈধ হিসেবে প্রমাণিত হয়, তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হবে এবং প্রয়োজনে পুনঃপরীক্ষা বিনামূল্যে করানো হতে পারে।
- মান নিয়ন্ত্রণে ব্যর্থতা:
যদি ল্যাবের সেবা চুক্তিবদ্ধ মানদণ্ড অনুযায়ী না হয় এবং এর ফলে রোগ নির্ণয়ে প্রভাব পড়ে।
- নমুনা প্রত্যাখ্যান:
যদি নমুনা সংগ্রহের পর ল্যাবের দায়িত্বে থাকা কোনো কারণে, যেমন সঠিকভাবে লেবেল না করা বা প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে নমুনা প্রত্যাখ্যান করা হয়।
- রিপোর্ট ব্যবস্থাপনায় গাফিলতি:
যদি নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট আপলোড বা রোগীর সাথে শেয়ার না করা হয়।
- নমুনা সংগ্রহকারীর অসদাচরণ বা ভুল:
যদি নমুনা সংগ্রহকারী ভুলভাবে নমুনা সংগ্রহ করেন যার ফলে পরীক্ষার ফলাফল অকার্যকর হয়।
যদি নমুনা সংগ্রহের সময় নমুনা সংগ্রহকারী রোগীর সাথে দুর্ব্যবহার করেন।
নিম্নোক্ত পরিস্থিতিতে সুখী অর্থ ফেরতের জন্য দায়ী থাকবে:
- কার্যক্রমিক ব্যর্থতা:
নির্ধারিত সময়ে অংশীদার ল্যাব নিযুক্ত করতে বা পরীক্ষা সম্পন্ন করতে ব্যর্থ হলে।
- সিস্টেম ত্রুটি:
অ্যাপ বা ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটি হলে, যার ফলে ভুল লেনদেন হয়।
- যোগাযোগের ঘাটতি:
পরীক্ষার বাতিল বা বিলম্ব সম্পর্কে রোগীকে যথাসময়ে জানানো না হলে।
- পেমেন্ট ত্রুটি:
সুখীর প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো ভুল পেমেন্ট বা ডুপ্লিকেট পেমেন্ট হলে।
- সেবা প্রদানে ব্যর্থতা:
সুখীর কোনো ত্রুটির কারণে সেবা সম্পূর্ণ না হলে, সম্পূর্ণ রিফান্ড প্রদান করা হবে।
রোগী নির্ধারিত স্যাম্পল সংগ্রহের ১২ ঘণ্টা পূর্ব পর্যন্ত অর্ডার বাতিল করতে পারেন। এই ক্ষেত্রে, একটি প্রশাসনিক ফি [৫০০ টাকা অথবা মোট বিলের ১৫% - এর মাঝে যেটি কম] বাদ দিয়ে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
- ভুল ওষুধ অথবা ক্ষতিগ্রস্ত ওষুধ প্রাপ্তি:
যদি গ্রাহক অর্ডারকৃত ওষুধের পরিবর্তে অন্য কোনো ভুল ওষুধ পেয়ে থাকেন (অর্থাৎ, যা অর্ডার করেছেন তা ব্যতীত অন্য ওষুধ) অথবা ওষুধের সীল ভাঙা, মেয়াদ উত্তীর্ণ, ফাটল বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে অর্ডারকৃত ভুল/ক্ষতিগ্রস্ত ওষুধ তার মূল প্যাকেজিং-সহ (ইনভয়েস বা ডেলিভারি স্লিপসহ) ফেরত দিলে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে।
- গ্রাহক কর্তৃক অর্ডার বাতিল:
যদি কোন গ্রাহক নির্ধারিত ও নিশ্চিতকৃত ওষুধ সরবরাহ অর্ডার বাতিল করেন এবং উক্ত বাতিলাদেশ নির্ধারিত ডেলিভারি সময়ের কমপক্ষে চব্বিশ (২৪) ঘণ্টা পূর্বে প্রদান করা হয়, তাহা হইলে উক্ত বাতিলাদেশ বৈধ বলিয়া গণ্য হইবে এবং সংশ্লিষ্ট গ্রাহক পূর্ণ অর্থ ফেরতের জন্য যোগ্য বিবেচিত হইবেন।
প্রযোজ্য রিফান্ড পরিস্থিতি পূরণের পর সুখী রিফান্ড অনুরোধ অনুমোদন করলে গ্রাহককে অবিলম্বে তথ্য জানানো হবে, এবং অনুমোদিত রিফান্ড সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ফেরত প্রদান করা হবে।
যদি গ্রাহক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইত্যাদি মাধ্যমে এডভান্স পেমেন্ট করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট পেমেন্ট পরিষেবা প্রদানকারীর প্রসেসিং সময় ছাড়া সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ একই পদ্ধতিতে রিফান্ড করা হবে, যদি না প্রযোজ্য আইন অথবা সমঝোতা ছাড়া কোনো ভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে।
সম্পূর্ণ অর্থ পরিশোধের পর, যদি মানব নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণ (যেমন: প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, মহামারি, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি) এর ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করা সম্ভব না হয়, তবে অর্ডারের ৪৮ ঘণ্টার মধ্যে ফোন, এসএমএস, ইমেইল অথবা অন্যান্য কোনো মাধ্যমে গ্রাহককে এ বিষয়ে অবহিত করা হবে। এই ধরনের ক্ষেত্রে, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হবে এবং গ্রাহককে কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, অন্য কোনো পণ্য ক্রয়ে বাধ্য করা যাবে না।
যেকোনো বিক্রয় প্রচারণার অধীনে ঘোষিত ছাড় বা ক্যাশব্যাক অফার তাৎক্ষণিক কার্যকর হবে। ক্যাশব্যাক আদায় ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে।
যথাযথভাবে রিফান্ড সম্পন্ন হলে এজেন্ট গ্রাহককে রিফান্ডের পরিমাণ ও অ্যাকাউন্টে প্রতিফলিত হওয়ার তারিখ নিশ্চিতকরে, গ্রাহককে নোটিফিকেশন প্রদান করবে।
যদি কোনো কারণে রিফান্ড অনুরোধ প্রত্যাখ্যাত হয়, তাহলে এজেন্ট গ্রাহকের অভিযোগ গ্রহণের ৭ কর্মদিবসের মধ্যে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে অবহিত করবে।
- গ্রাহক/ব্যবহারকারী কল মিস করায় রিফান্ডের সুযোগ নেই:
যদি নির্ধারিত সময়ে ডাক্তার কল করেন এবং গ্রাহক/ব্যবহারকারী কল গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে কোনো ধরনের অর্থ ফেরত দেওয়া হবে না। তবে, একবারের জন্য পরামর্শ সেবার সময় পুনঃনির্ধারণ করা যাবে। যদি গ্রাহক/ব্যবহারকারী পুনঃনির্ধারিত সময়েও পরামর্শও মিস করেন, তাহলে আর পুনঃনির্ধারণের সুযোগ থাকবে না এবং কোনো রিফান্ডের যোগ্য হবেন না।
- ডাক্তারের অনুপস্থিতির কারণে পুনঃনির্ধারণ:
যদি ডাক্তার নির্ধারিত সময়ে কল করতে ব্যর্থ হন, তাহলে পরামর্শ সেবার সময় পুনঃনির্ধারিত হবে। তবে, ডাক্তার কল না করলে এবং গ্রাহক/ব্যবহারকারী আর পরামর্শ সেবা না নিতে চান, তাহলে সাধারণত সুখী সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করে। তবে, ব্যবহারকারীরা চাইলে পরামর্শ ফি-এর সমপরিমাণ ভাউচার গ্রহণ করতে পারেন, যা ভবিষ্যতে একই ধরনের সেবার জন্য ব্যবহারযোগ্য হবে।
এই রিফান্ড নীতিমালা সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য, ব্যবহারকারীরা সুখী অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে আমাদের গ্রাহকসেবা টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা:
ইমেইল: info@shukhee.com
ফোন: 10657
গ্রামীণ হেলথটেক লিমিটেড যে কোনো সময় এই রিফান্ড নীতিমালায় পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে। গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ সম্পর্কে ব্যবহারকারীদের সুখী অ্যাপ/ওয়েবসাইট অথবা নিবন্ধিত ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
সুখী অ্যাপ/ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে, ব্যবহারকারীরা এই রিফান্ড নীতিমালার শর্তাবলীতে সম্মত ও স্বীকৃতি প্রদান করেন।
আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই
১০৬৫৭
info@shukhee.com
টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬