
ডাঃ আফসানা খন্দকার মীম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যাএমবিবিএস(ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি), সিসিডি, এফসিপিএস(গাইনি ও অবস)–এফপি, এমএস(গাইনি ও অবস)–রেসিডেন্ট
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অভিজ্ঞতা
৮ বছর
রেটিং
এখনও রেটিং নেই
রিভিউ
০
ফলো আপ
১০ দিন
জীবনী
আসসালামু আলাইকুম। আমি ডা. আফসানা খন্দকার মীম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেছি। বর্তমানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে জরুরি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি এবং প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যায় এমএস পর্ব-এ-তে অধ্যয়নরত। আমি এফসিপিএস প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করেছি এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এফসিপিএস চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ গ্রহণ করেছি। পূর্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলাম। ডায়াবেটিস ও এর চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কেও আমার বিশেষ আগ্রহ ও জ্ঞান রয়েছে। এ বিষয়ে সিসিডি ও এডিএমইউ প্রশিক্ষণ/কোর্সের সঙ্গেও যুক্ত আছি। আমি বিভিন্ন ধরনের প্রসূতি ও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যায় চিকিৎসা পরামর্শ প্রদান করি। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যাটি যথাযথভাবে বোঝা এবং রোগীর প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও বৈজ্ঞানিক চিকিৎসা প্রদান করাই আমার মূল লক্ষ্য। যেসব বিষয়ে পরামর্শ প্রদান করি: গর্ভাবস্থার বিভিন্ন সমস্যা ও গর্ভকালীন পরিচর্যা মাসিকের অনিয়ম ও অন্যান্য মাসিকজনিত সমস্যা পিসিওএস বন্ধ্যাত্ব ও গর্ভধারণে সমস্যা যোনিপথে স্রাব ও সংক্রমণ প্রসাবে ইনফেকশন, প্রসাবে জ্বালা,তলপেটে ব্যথা ও যৌনাঙ্গের বিভিন্ন সমস্যা বন্ধ্যাত্ব বিষয়ে অভিজ্ঞ জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা গর্ভপাত-সংক্রান্ত সমস্যা জরায়ুর ফাইব্রয়েড ও পলিপ শ্রোণী প্রদাহজনিত রোগ ডিম্বাশয় ও জরায়ুর বিভিন্ন সমস্যা স্তনের বিভিন্ন সমস্যা ডায়াবেটিস ও এর চিকিৎসা ব্যবস্থাপনা অন্যান্য সাধারণ প্রসূতি ও স্ত্রীরোগজনিত সমস্যা আমার লক্ষ্য হলো প্রতিটি রোগীকে আন্তরিক, সহানুভূতিশীল ও গোপনীয়তার সঙ্গে চিকিৎসা পরামর্শ প্রদান করা এবং রোগী যেন নিজের রোগ, চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা পান তা নিশ্চিত করা। এর সাথে আল্ট্রাসাউন্ড বিষয়েও অভিজ্ঞ( স্পেশাল টিভিএস, এনোম্যালি স্ক্যান, ব্রেস্ট,থাইরয়েড আল্ট্রা)
ফি তথ্য
ভিডিও কল
লাইভএখন অনলাইনে আছেন
৳ ৫০০.০০
এই ডাক্তার এখন অনলাইনে আছেন এবং তাৎক্ষণিক ভিডিও পরামর্শের জন্য প্রস্তুত। আপনি পরে বুক করতেও পারেন।
বুকিং তথ্য
Select Medical documents (Prescriptions/ Lab Reports)
Maximum 3 documents
আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই
১০৬৫৭
info@shukhee.com
টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬