Search products by name
Search medicines by name
0
Dr.A. B. M. Borhan Uddin

ডা. এ. বি. এম. বোরহান উদ্দীন

জেনারেল ফিজিশিয়ান

এমবিবিএস, বিসিএস, সিসিডি, এমডি (কোর্স)

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)

অভিজ্ঞতা

২৩ বছর

রেটিং

এখনও রেটিং নেই

রিভিউ

০

ফলো আপ

১৪ দিন

জীবনী

আসসালামু আলাইকুম। আমি ডাঃ এ. বি. এম. বোরহান উদ্দীন, ২২ বছরেরও বেশি সময় ধরে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছি। এই দীর্ঘ সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পিজি হাসপাতালে কয়েক হাজার রোগীর চিকিৎসা করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমার কাছে প্রতিটি রোগীর কথা, উদ্বেগ ও সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনোযোগ দিয়ে আপনার সমস্যার কথা শুনি এবং আপনার শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিই। অপ্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা এড়িয়ে যথাযথ চিকিৎসা দেওয়াই আমার লক্ষ্য। পাশাপাশি, রোগ ও চিকিৎসা সম্পর্কে সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে আপনি নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। জরুরি বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে সময়মতো উপযুক্ত হাসপাতালে বা বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিই। যেসব সমস্যায় আমার পরামর্শ নিতে পারেন: • সাধারণ অসুস্থতা: জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, দাঁত ব্যথা, কানে ব্যথা, নাক-কান-গলার সাধারণ সমস্যা, চোখ ওঠা এবং শ্বাসকষ্টের প্রাথমিক মূল্যায়ন ও পরামর্শ। • ডায়াবেটিস: চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ ও জীবনযাপনসংক্রান্ত পরামর্শ। • পেট ও হজমের সমস্যা: ডায়রিয়া, অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা, বুকজ্বালা, এসিডিটি ও পেটব্যথা। • ব্যথাজনিত সমস্যা: পিঠ, কোমর, হাঁটু, ঘাড় ও মাংসপেশির ব্যথা। • ত্বকের সাধারণ সমস্যা: ব্রণ, ফোঁড়া, দাদসহ ছত্রাকজনিত সংক্রমণ, খোসপাঁচড়া ও অন্যান্য পরজীবীজনিত সমস্যা। • প্রস্রাবের সমস্যা: প্রস্রাবের সময় জ্বালাপোড়া, প্রস্রাব আটকে আটকে হওয়া, প্রসাব খানায় যাওয়ার আগেই কাপড়ে প্রস্রাব পরে যাওয়া। • নারীস্বাস্থ্য: অনিয়মিত মাসিক, অতিরিক্ত মাসিক রক্তপাত, মাসিকের ব্যথা, গর্ভাবস্থার সাধারণ স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা। • শিশুদের সাধারণ স্বাস্থ্যসমস্যা: সর্দি, কাশি, জ্বর, মৌসুমি অসুস্থতা, পেট ফাঁপা, বমি, ডায়রিয়া, ত্বকের সাধারণ সমস্যা এবং টিকা ও টিকা দেওয়ার পর করণীয় সম্পর্কে পরামর্শ। আপনি ও আপনার পরিবারের যেকোনো বয়সের সদস্য সাধারণ স্বাস্থ্যসমস্যায় আমার পরামর্শ নিতে পারেন। ইনশাআল্লাহ, অভিজ্ঞতা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার কথা মন দিয়ে শোনা, সমস্যাটি বোঝা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া, এটাই আমার অঙ্গীকার।

ফি তথ্য

ভিডিও কল

লাইভ

এখন অনলাইনে আছেন

৳ ৫০০.০০

এই ডাক্তার এখন অনলাইনে আছেন এবং তাৎক্ষণিক ভিডিও পরামর্শের জন্য প্রস্তুত। আপনি পরে বুক করতেও পারেন।

বুকিং তথ্য

Select Medical documents (Prescriptions/ Lab Reports)

Maximum 3 documents

আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই

১০৬৫৭

info@shukhee.com

টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬