
ডা. তায়েব-উর-রহমান আশিক
ফ্যামিলি মেডিসিনএমবিবিএস, বিসিএস (প্রশাসন), এমপিপিজি, এফসিজিপি, সিসিডি, সিএমইউ, পিজিটি (কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিসিন)
সিনিয়র সহকারী সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অভিজ্ঞতা
১৮ বছর
রেটিং
এখনও রেটিং নেই
রিভিউ
০
ফলো আপ
১০ দিন
জীবনী
ডা. তায়েব-উর-রহমান আশিক এমবিবিএস, বিসিএস (প্রশাসন), এমপিপিজি, এফসিজিপি, সিসিডি, সিএমইউ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত: কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন। ডায়াবেটোলজিতে সনদপ্রাপ্ত (যুক্তরাজ্য–বারডেম) এবং আল্ট্রাসোনোলজিতে সনদপ্রাপ্ত। ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ এবং ডায়াবেটোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিষয়ে বিশেষ চিকিৎসক। বর্তমান কর্মস্থল: সিনিয়র সহকারী সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ডা. তায়েব-উর-রহমান আশিক একজন অভিজ্ঞ চিকিৎসক, যিনি প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তিনি এমবিবিএস সম্পন্ন করার পর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন এবং পাশাপাশি চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি থাইল্যান্ডের NIDA-এর SIPG প্রোগ্রাম থেকে এমপিপিজি (পাবলিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স) সম্পন্ন করেছেন এবং WONCA-BCGP স্বীকৃত এফসিজিপি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ফ্যামিলি মেডিসিনে ফেলোশিপ অর্জন করেছেন। চিকিৎসা জীবনে তিনি হৃদরোগ, পরিপাকতন্ত্রের রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটোলজি এবং আল্ট্রাসনোলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর প্র্যাক্টিসিং এরিয়ার মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটোলজি, পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ, জেনারেল মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন। ফ্যামিলি মেডিসিনের আওতায় তিনি চর্ম ও যৌনরোগ, স্ত্রী ও ধাত্রীবিদ্যা এবং সার্জারি-সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করে থাকেন। দীর্ঘ চিকিৎসা অভিজ্ঞতার মাধ্যমে তিনি রোগীর সমস্যাকে গুরুত্বসহকারে শোনা, সঠিকভাবে মূল্যায়ন করা এবং রোগীর প্রয়োজন অনুযায়ী সমন্বিত চিকিৎসা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। বর্তমানে তিনি সিনিয়র সহকারী সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর চেম্বার পরিচালনার অনুমতিপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রোগীদের জন্য দায়িত্বশীল, নৈতিক এবং রোগীকেন্দ্রিক চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
ফি তথ্য
ভিডিও কল
ডাক্তারের সঙ্গে ভিডিও কল করা যাবে
৳ ৪০০.০০
বুকিং তথ্য
Select Medical documents (Prescriptions/ Lab Reports)
Maximum 3 documents
আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই
১০৬৫৭
info@shukhee.com
টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬