Search products by name
Search medicines by name
0
Rukaiya Saleha

রুকাইয়া সালেহা

সাইকোলজি

BSc in Psychology (DU),MSc in Clinical Psychology(DU)

সুখী

অভিজ্ঞতা

২ বছর

রেটিং

৪.১

রিভিউ

১৬

ফলো আপ

৭ দিন

জীবনী

রুকাইয়া সালিহা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রমাণভিত্তিক মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও সাইকোথেরাপিতে প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (এনআইএমএইচ), বাংলাদেশ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে (টিএসসি) স্টুডেন্ট কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যায় প্রমাণভিত্তিক মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও থেরাপিউটিক সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে তিনি সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করছেন। তিনি যেসব মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সেবা প্রদান করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— * উদ্বেগ (Anxiety), সামাজিক উদ্বেগ (Social Anxiety), অতিরিক্ত দুশ্চিন্তা (Excessive Worry) এবং অতিরিক্ত চিন্তা (Overthinking) * বিষণ্নতা (Depression) এবং বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) • অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (OCD) * প্যানিক অ্যাটাক ও প্যানিক ডিসঅর্ডার * মানসিক চাপ (Stress) এবং আবেগ নিয়ন্ত্রণে (Emotion Regulation) জটিলতা * মানসিক আঘাত (Trauma) এবং এর মনস্তাত্ত্বিক প্রভাব * ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার (কনভার্শন ডিসঅর্ডার) * সাইকোসেক্সুয়াল ডিসফাংশন এবং জেন্ডার ডিসফোরিয়া • আত্মহত্যার চিন্তা, আত্মক্ষতির প্রবণতা এবং সংকটকালীন মানসিক সহায়তা * যোগাযোগ ও সামাজিক দক্ষতা-সংক্রান্ত সমস্যা • সম্পর্ক ও পারিবারিক সমস্যা * আত্মসম্মানবোধ (Self-Esteem) ও আত্মবিশ্বাস-সংক্রান্ত সমস্যা * মনোযোগের ঘাটতি, একাগ্রতা এবং শিক্ষাজীবন-সংক্রান্ত সমস্যা •রাগ নিয়ন্ত্রণে সমস্যা •ঘুম-সংক্রান্ত সমস্যা * জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার (Adjustment) জটিলতা তিনি প্রধানত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (Cognitive Behavioral Therapy—CBT) প্রাকটিস করেন। এছাড়াও ব্যক্তির স্বতন্ত্র চাহিদা ও সমস্যার ধরণ বিবেচনা করে তিনি প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রমাণভিত্তিক থেরাপিউটিক পদ্ধতিও সমন্বিতভাবে ব্যবহার করেন। তিনি সেশনে একটি নিরাপদ, সহানুভূতিশীল এবং সম্পূর্ণ গোপনীয় থেরাপিউটিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেক ব্যক্তির সম্মান, গ্রহণযোগ্যতা এবং আন্তরিক সহায়তা অনুভব করতে পারেন। তার পেশাগত কার্যক্রম নৈতিক মানদণ্ড, প্রমাণভিত্তিক এবং ক্লায়েন্ট-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক মানুষের দক্ষতা এবং জীবন অভিজ্ঞতা ভিন্ন। তাই তিনি প্রতিটি ক্লায়েন্টের সাথে কোলাবোরেটিভ ওয়েতে তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি করে থাকেন , যাতে মানসিক সুস্থতা, ব্যক্তিগত বিকাশ এবং ইতিবাচক পরিবর্তন অর্জন সম্ভব হয়।

ফি তথ্য

ভিডিও কল

মানসিক স্বাস্থ্য কাউন্সিলরের সঙ্গে ভিডিও কল করা যাবে

৳ ২০০.০০

বুকিং তথ্য

Select Medical documents (Prescriptions/ Lab Reports)

Maximum 3 documents

আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই

১০৬৫৭

info@shukhee.com

টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬