
ডা. শামসুল আরেফিন
ইউরোলজিএমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি), বিসিএস (স্বাস্থ্য)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
অভিজ্ঞতা
১৪ বছর
রেটিং
এখনও রেটিং নেই
রিভিউ
০
ফলো আপ
১৫ দিন
জীবনী
আমি ডা. শামসুল আরেফিন (উজ্জ্বল), একজন ইউরোলজি ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ। বর্তমানে আমি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। ক্লিনিক্যাল সেবার পাশাপাশি কিডনি, প্রোস্টেট এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও স্বাস্থ্যবিষয়ক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করি। আমি ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করি এবং পরবর্তীতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ইউরোলজিতে এমএস এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করি। বর্তমানে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি ও ইউরোলজি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলাম। আমি নারী ও পুরুষ উভয়ের মূত্রতন্ত্র এবং পুরুষের প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের আধুনিক রোগ নির্ণয়, চিকিৎসা ও অস্ত্রোপচারে বিশেষজ্ঞ। আমার বিশেষ আগ্রহ ও দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কিডনির পাথর (আধুনিক এন্ডোস্কোপিক স্টোন সার্জারি), মূত্রনালির সংক্রমণ (ইউটিআই), প্রোস্টেটের রোগ, মূত্রনালি ও মূত্রথলির বিভিন্ন সমস্যা, পুরুষ বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য, এবং সাধারণ ল্যাপারোস্কোপিক ও বিশেষায়িত ইউরোলজিক্যাল সার্জারি। বর্তমানে আমি ঢাকার পদ্মা জেনারেল হাসপাতাল (কাঠালবাগান/বাংলামোটর) এবং বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতাল (চাঁদমারী)-এ রোগী দেখছি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি।
ফি তথ্য
ভিডিও কল
ডাক্তারের সঙ্গে ভিডিও কল করা যাবে
৳ ৮০০.০০
বুকিং তথ্য
Select Medical documents (Prescriptions/ Lab Reports)
Maximum 3 documents
আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই
১০৬৫৭
info@shukhee.com
টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬