Search products by name
Search medicines by name
0
Dr. M.S.H Sohag Bhuiyan

ডা. এম. এস. এইচ. সোহাগ ভূঁইয়া

জেনারেল ফিজিশিয়ান

এমবিবিএস, এমপিএইচ, পিজিটি, ডিওসি, এমসিজিপি, সিএমইউ

বরিশাল

অভিজ্ঞতা

২ বছর

রেটিং

এখনও রেটিং নেই

রিভিউ

০

ফলো আপ

৩০ দিন

জীবনী

ডা. এম. এস. এইচ. সোহাগ ভূঁইয়া চিকিৎসক | টেলিমেডিসিন উদ্যোক্তা | স্বাস্থ্যসেবা উদ্ভাবক | লেখক আমি ডা. এম. এস. এইচ. সোহাগ ভূঁইয়া—একজন চিকিৎসক, টেলিমেডিসিন উদ্যোক্তা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে নিবেদিত একজন স্বাস্থ্যকর্মী। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করার লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। ১৯৯৬ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার চারতলজাঙ্গা, ডাক্তার বাড়িতে আমার জন্ম। ছোটবেলা থেকেই শিক্ষা, চিকিৎসাসেবা ও সমাজসেবার প্রতি আমার গভীর আগ্রহ ছিল। শিক্ষাজীবন ২০০১–২০০৬ চারতলজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পর্যায়ে তিনবার প্রথম স্থান অর্জন করি। ২০০৭–২০০৮ চারতলজাঙ্গা আর.সি. রায় উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন করি। ২০০৯–২০১২ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গোল্ডেন জিপিএ-৫ ও বৃত্তিসহ এসএসসি সম্পন্ন করি। ২০১৩–২০১৫ বিএএফ শাহীন কলেজ, ঢাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সম্পন্ন করি। ২০১৬–২০২৩ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ। ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করি। পেশাগত প্রশিক্ষণ পিজিটি – মেডিসিন এমসিজিপি – মেডিসিন, মা ও শিশু স্বাস্থ্য ডিওসি – ডার্মাটোলজি ও যৌন স্বাস্থ্য সিএমইউ – আল্ট্রাসনোগ্রাফি এমপিএইচ – খাদ্য ও পুষ্টি প্রফেশনাল হেলথ এমবিবিএস ডিগ্রি অর্জনের পর থেকেই আমি রোগীসেবা ও কমিউনিটি স্বাস্থ্যসেবার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছি। চিকিৎসাক্ষেত্রে আগ্রহের বিষয় জেনারেল মেডিসিন মা ও শিশু স্বাস্থ্য ডার্মাটোলজি (চর্মরোগ) যৌন স্বাস্থ্য ২০২৫ সাল থেকে আমি জেনারেল হাসপাতাল, বরিশাল-এর চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখানে আমি সহানুভূতিশীল, রোগীকেন্দ্রিক ও বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা প্রদানে কাজ করে যাচ্ছি। আমার টেলিমেডিসিন যাত্রা ২০২৫ সালের ৫ আগস্ট দীর্ঘদিনের একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আমি “Telemedicine By Dr. Sohag” প্রতিষ্ঠা করি। আমার চিকিৎসকজীবনে আমি লক্ষ্য করেছি, গ্রামাঞ্চল ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা অনেক এলাকার মানুষ যোগ্য চিকিৎসকের পরামর্শ পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন। দীর্ঘ দূরত্ব, যাতায়াতের খরচ এবং চিকিৎসকের পরামর্শের ব্যয় অনেক সময় রোগীদের সময়মতো চিকিৎসাসেবা গ্রহণে বাধা সৃষ্টি করে। এই সমস্যার সমাধানের লক্ষ্যেই প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘরে ঘরে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে “Telemedicine By Dr. Sohag” চালু করি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে রোগীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিজিটাল প্রেসক্রিপশন তাৎক্ষণিকভাবে WhatsApp, Messenger, IMO অথবা PDF ফরম্যাটে রোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। ফলে চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে ৫০টিরও বেশি এজেন্টের একটি নেটওয়ার্ক কাজ করছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আমি নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছি।

ফি তথ্য

ভিডিও কল

লাইভ

এখন অনলাইনে আছেন

৳ ৩০০.০০

এই ডাক্তার এখন অনলাইনে আছেন এবং তাৎক্ষণিক ভিডিও পরামর্শের জন্য প্রস্তুত। আপনি পরে বুক করতেও পারেন।

বুকিং তথ্য

Select Medical documents (Prescriptions/ Lab Reports)

Maximum 3 documents

আপনার সব স্বাস্থ্যসেবার সমাধান — এখন এক জায়গাতেই

১০৬৫৭

info@shukhee.com

টেলিকম ভবন, ৫৩/১, বক্স নগর, ঢাকা-১২১৬